শিরোনাম :
নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত।
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

Reporter Name / ২৬৪ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে অনুষ্ঠিত হবে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। রোববার (১৩ অক্টোবর) আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলি।

দলে রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের খেলা পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাইম শেখ, জাকের আলি অনিকরা আছেন দলে। এছাড়াও তরুণদের মধ্যে রয়েছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিকদের মতো প্রতিভাবান ক্রিকেটার।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি (অধিনায়ক), জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category