শিরোনাম :
নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত।
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

 

মারিয়া ইসলাম ঢাকা-
বিশ্বের বাংলা বাসীদের অন্যতম স্যাটেলাইট দেশের জনপ্রিয়  স্যাটেলাইট এশিয়ান টেলিভিশনে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষি️কী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটার আগে রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসায়ের পাশাপাশি তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে।

এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তর এর বাস্তব উদাহরণ। এসময় তিনি এশিয়ান টিভির সবাইকে আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহবান জানান। একই সঙ্গে ২০২৬ এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে অন্য উচ্চতায় নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এশিয়ান টিভির সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শক প্রিয় নানা অনুষ্ঠন মালা এশিয়ান টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র থাকে। আর গণতন্ত্র সব সরকারের জন্যই ভালো। তিনি বলেন, এশিয়ান টেলিভিশন অতীতের মত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পটিভিরএশিয়ান টিভির পর্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category