শিরোনাম :
এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০ নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ২ঘন্টা কর্মবিরতি পালিত। নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে  সভাপতি মাখন দাস  সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ  নির্বাচিত নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায়  যুবদল নেতা  গুরুত্বর আহত। নরসিংদীতে চাঁদাবাজদের হামলার শিকার পুলিশ কর্মকর্তা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি ,খায়রুল কবির খোকন

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

এরশাদের জাতীয় পার্টি, একটি কুলাঙ্গার জাতীয় পার্টি“ বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়েছে।

তিনি বুধবার (০৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, বিশ্বের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে জয়ের ইতিহাস নাই। শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটা করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল। ২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে নিয়েছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, জনগণ ভোট দেয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। জনগণ চায় অনতিবিলম্বে একটি রোডম্যাপ করে, সংস্কার শেষ করে নির্বাচনের দিনতারিখ করা হউক। যদি সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুবদল নেতা ভিপি ইলিয়াছ, আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দেলোয়ার, পিনু, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহিদ সরকার, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম সরকার, কবির হাজী, সাংবাদিক মাসুদ রানা বাবুল, অহিদুজ্জামান, হানিফ সরকার
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত,হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category