শিরোনাম :
এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০ নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ২ঘন্টা কর্মবিরতি পালিত। নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে  সভাপতি মাখন দাস  সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ  নির্বাচিত নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায়  যুবদল নেতা  গুরুত্বর আহত। নরসিংদীতে চাঁদাবাজদের হামলার শিকার পুলিশ কর্মকর্তা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

অতিরিক্ত জমা ও ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে –চেয়ারম্যান বিআরটিএ

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার :

অতিরিক্ত জমা ও ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ’ চেয়ারম্যান জনাব মো: ইয়াসীন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে।
৬ নভেম্বর (বুধবার) বনানী সদর অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র পরিচালক (ইঞ্জি:) সুধাংশু শেখর, উপপরিচালক (ইঞ্জি:) ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষে নেতৃত্ব দেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো:গোলাম ফারুক, সহ-সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: মাকসুদুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক মিরাজ খান, ঢাকা মহানগর সভাপতি মো: শাহ আলম, কার্যকরী সভাপতি মো: মোজাম্মেল হক বাবু, সিনিয়র সহ-সভাপতি মো :শাহিন হোসেন মোল্লা, এম. আবুল হোসেন দুলাল, মো: রাসেল, মো: কবির উদ্দিন প্রমুখ।
এ সময় ফেডারেশনের পক্ষথেকে সাত দফা দাবি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। দাবি সমূহ হচ্ছে- হয়রানিমুক্ত দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স প্রদান, চালকদের নিয়োগ পত্র আইনীবিধান বাস্তবায়ন, জাতীয় পন্য পরিবহন আঞ্চলিক কমিটিতে ফেডারেশনের অন্তর্ভুক্ত করন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রদান করা, থ্রি-হুইলার অটোরিকশা রেজিষ্ট্রেশন সহযীকরণ ও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রম মন্ত্রণালয়ের সর্বশেষ জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিক ফেডারেশনকে পরিচালনার বিধিবিধান কঠোর ভাবে অনুসরণ করা ইত্যাদি।
চেয়ারম্যান উক্ত দাবিসমূহের ন্যায্যতা স্বীকার করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরে বাংলাদেশ অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষথেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category